মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

সেনা সেজে ইকুয়েডরে ৭ জনকে হত্যা

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭

ছবি: সংগৃহীত

ইকুয়েডরের পশ্চিমাঞ্চলে সেনা সেজে পোশাক পরা বন্দুকধারীরা সোমবার ভোরে সাতজনকে গুলি করে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা আগে ভুক্তভোগীদের একটি আঙিনায় জড়ো করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে রাইফেল ও পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে।

দক্ষিণ আমেরিকার এই দেশে মাদকসহিংসতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে উঠছে। জানুয়ারি থেকে মানাবি প্রদেশসহ আরও আটটি প্রদেশে জরুরি অবস্থা জারি রয়েছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট ডেনিয়েল নবোয়া মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনী মোতায়েন করেছেন, তবে সহিংসতা কমার বদলে বেড়েছে। গত বছর দেশে সহিংস মৃত্যুর সংখ্যা রেকর্ড ৯,২১৬-এ পৌঁছেছে।

কয়েক বছরের ব্যবধানে ইকুয়েডর দক্ষিণ আমেরিকার অন্যতম কোকেন পাচারের কেন্দ্র হয়ে উঠেছে। মেক্সিকো ও কলম্বিয়ার কার্টেলের সঙ্গে সংযোগ এবং প্রশান্ত মহাসাগর উপকূলে কৌশলগত অবস্থানের কারণে দেশটি যুক্তরাষ্ট্র ও ইউরোপমুখী কোকেন পাচারের প্রবেশদ্বার হিসেবে ব্যবহার হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top