আয়াতুল্লাহ খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ০৯:১৭
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক কান্নাজড়িত কণ্ঠে শোকবার্তা পাঠ করেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানে রাজতন্ত্রের অবসান ঘটে। ওই বিপ্লবে রেজা শাহ পাহলভীর শাসন উৎখাত করা হয় এবং দেশে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সেই সময় থেকেই সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনব্যবস্থা চালু হয়।
ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে ইরান দুজন সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবী হিসেবে ‘আয়াতুল্লাহ’ ব্যবহার করা হয়, যা শিয়া মুসলমানদের কাছে জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্দেশ করে।
সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।