করাচিতে মার্কিন কনস্যুলেটে বিক্ষোভে সংঘর্ষ, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৫:০৭
পাকিস্তানের বন্দরনগরী করাচি-তে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৯ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। রোববার (১ মার্চ) বিক্ষোভকারীরা করাচি কনস্যুলেট ভবনের সামনে জড়ো হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবরে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে করাচির এম টি খান রোডে বিক্ষোভের আয়োজন করা হয়। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনে পাথর নিক্ষেপ করে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও রেঞ্জারের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
সিন্ধু প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত আইজির কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না এবং প্রদেশজুড়ে স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।