রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর নতুন নেতৃত্ব

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৬:৩২

সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির গার্ডিয়ান কাউন্সিলের সদস্য হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন আলেম ও আইনজ্ঞ আলিরেজা আরাফি। তিনি এর আগে এই কাউন্সিলের দায়িত্ব পালন করেছিলেন।

নেতৃত্ব পরিষদের অন্যান্য দুই সদস্য হলেন:

  • প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
  • বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই

খামেনির কোনো আনুষ্ঠানিক উত্তরসূরি নেই। পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পড়বে ৮৮ জন জ্যেষ্ঠ আলেম নিয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর ওপর।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় খামেনির মৃত্যুর খবর ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। দেশজুড়ে এখন অস্থিরতা বিরাজ করছে এবং ভবিষ্যতের নেতৃত্ব নির্বাচন কেন্দ্রবিন্দুতে রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top