রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

ইরানি সেনাবাহিনীর শোক, প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১১:৫২

ছবি: সংগৃহীত
 

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে বাহিনীটি।

ফার্স নিউজ এজেন্সি-এর তথ্য অনুযায়ী, এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, “আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য গভীরভাবে শোকাহত।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মানবতার সবচেয়ে জঘন্য সন্ত্রাসী ও ঘাতকদের হাতে খামেনির ‘শাহাদাত’ এই মহান নেতার বৈধতা এবং তার একনিষ্ঠ সেবার স্বীকৃতিরই বহিঃপ্রকাশ।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি জাতির প্রতিশোধের হাত অপরাধীদের রেহাই দেবে না। পাশাপাশি ‘অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় দৃঢ় অবস্থানে’ থাকার প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে।

রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শনিবার খামেনি নিহত হয়েছেন।

তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, “২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকালে আমেরিকা ও জায়নবাদী শাসকের চালানো যৌথ হামলায় ইসলামি বিপ্লবের নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ ইমাম সাইয়্যেদ আলী খামেনি শহীদ হয়েছেন।”

রাষ্ট্রীয় গণমাধ্যম আরও দাবি করেছে, এ হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন।

সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছে সরকার।

ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top