রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দিবে জামায়াত : আজহারুল ইসলাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৭:০৬

সংগৃহীত

জামায়াতে ইসলামী নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ইরানে চলমান হামলা বন্ধ না হলে দল বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। তিনি আরও বলেন, যদি হামলা বন্ধ না করা হয়, তাহলে ইসরায়েলি পণ্য বয়কট করা হবে বলে হুঁশিয়ারি দেন দলের শীর্ষ নেতারা।

রোববার বায়তুল মোকাররম এলাকায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় নায়েবে আমির বলেন, “ইরানের জনগণের বিপক্ষে এই হামলা গণতন্ত্রের পরিপন্থী। জাতিসংঘ ও ওআইসি নিজেদের মোড়ল ভাবলেও ইতিবাচক ভূমিকা নিতে না পারায় মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।”

দলের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সমাবেশে চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত নেতা হাফিজুর রহমানকে হত্যার নিন্দা জানিয়ে তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

বক্তারা আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে খামেনি হত্যার ঘটনার প্রতিবাদে নিন্দা প্রস্তাব আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top