ইসরায়েলে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১২:০৩
ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এ তথ্য নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
হামলা শুরুর পরপরই ইসরায়েলের নাগরিকদের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।