শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

কয়েক দিনের ব্যবধানে ইরানে ফের ভূমিকম্প

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৪:৩৮

ছবি: সংগৃহীত

কয়েক দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলের বন্দর আব্বাস এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। স্থানীয় সময় এ কম্পন অনুভূত হলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আঞ্চলিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই ভূমিকম্প আঘাত হানল।

তবে ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্যও এখনও প্রকাশ করা হয়নি।

এর আগে গত ৩ মার্চ ইরানের গেরাশ এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top