মধ্যপ্রাচ্যে আরও পাঁচ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১১:৪১

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নতুন করে প্রায় পাঁচ হাজার মেরিন সেনা নৌসেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যমের খবরে তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, অঞ্চলে সামরিক তৎপরতা জোরদার করতেই অতিরিক্ত এই সেনা মোতায়েন করা হচ্ছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়বে।

এর আগে প্রায় দুই হাজার দুইশ মেরিন সেনা নিয়ে একটি মার্কিন নৌবাহিনীর অ্যামফিবিয়াস অভিযাত্রী ইউনিটকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ইউনিটটি তিনটি যুদ্ধজাহাজে করে সেখানে পৌঁছাবে।

এই ইউনিটটি জাপানে অবস্থানরত একত্রিশতম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের অংশ। সাধারণত এই ইউনিট ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দায়িত্ব পালন করে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এসব সেনাকে সরাসরি ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধে ব্যবহার করা হবে—এমনটি নিশ্চিত নয়। তবে প্রয়োজন হলে স্থল, আকাশ সমুদ্র—সব ধরনের সামরিক সহায়তা দিতে তারা প্রস্তুত থাকবে।

ইউনিটটির সঙ্গে উন্নত যুদ্ধবিমান এবং দ্রুতগতির সামরিক উড়োজাহাজও রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী অভিযান পরিচালনায় ব্যবহৃত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top