বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ইসরায়েল দাবি করেছে তেহরানে গোয়েন্দামন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৯:১৮

সংগৃহীত

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বুধবার (১৮ মার্চ) দাবি করেছে, গত মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ইরানের রাজধানী তেহরানে পরিচালিত বিমান হামলায় গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিবসহ মন্ত্রণালয়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।

আইডিএফ জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল ইরানের গোয়েন্দা ও সামরিক নেতৃত্বকে দুর্বল করা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তারা আরও জানিয়েছে, অভিযানের ধারাবাহিকতায় ইতোমধ্যে কয়েক ডজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।

ইরানের সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, হামলার ক্ষয়ক্ষতি ও প্রভাব মূল্যায়ন করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top