বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

ইরানের হামলায় ইসরায়েলের অন্তত ২৫ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৫:৩০

সংগৃহীত

বুধবার (১ এপ্রিল) ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যাপক বিস্ফোরণ দেখা দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের প্রতিবেদনের বরাতে আলজাজিরা জানায়, একই সময় অন্তত ২০টি পৃথক স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত এবং বিস্ফোরণ ঘটেছে, যার ফলে অন্তত ২৫ জন আহত হয়েছেন। ইসরায়েলের গুশদান, শ্যারন ও সামারিয়া অঞ্চলে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়েছে।

ইরানের হামলার সঙ্গে সঙ্গে ইসরায়েলও পাল্টা অভিযান চালিয়েছে। তেহরান এবং ইসফাহানসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা হয়েছে, যা পাহাড়ি এলাকা, শহরের শিল্পাঞ্চল এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হেনেছে। ইসফাহানের পাহাড়ি এলাকায় ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ফেলা হয়েছে, যার ফলে আকাশে শক্তিশালী বিস্ফোরণ ও আগুনের আলো দেখা গেছে।

তেহরানে অব্যাহত হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে, এবং রাজধানীর সংলগ্ন কারাজ শহরের বড় ওষুধ কারখানায় ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এই কারখানায় ক্যানসার ও এমএস রোগের ওষুধ তৈরির কাঁচামাল উৎপাদনে মারাত্মক ক্ষতি হয়েছে।

সাম্প্রতিক এই হামলা ও পাল্টা অভিযান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, চলমান সংঘাত মানবিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই বৃহৎ প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং যুদ্ধ পরিস্থিতি ক্রমেই গভীর হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top