তেহরানে ব্যাপক হামলার দাবি, বহু সামরিক নেতা নিহত- ট্রাম্প
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১০:২২
ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। তিনি জানিয়েছেন, এই হামলায় ইরানের বহু সামরিক নেতা নিহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম CNN-এর লাইভ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন ট্রাম্প। সেখানে বড় ধরনের বিস্ফোরণ এবং যুদ্ধবিমানের শব্দ শোনা যায়।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “তেহরানে চালানো তুমুল হামলায় ইরানের অনেক সামরিক নেতার ইতি ঘটেছে, যারা দেশটিকে খারাপভাবে নেতৃত্ব দিচ্ছিল।”
তবে ঠিক কতজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে ট্রাম্পের এমন দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি Iran।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে Israel ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে আসছে। টানা ৩৭ দিনে গড়িয়েছে এই হামলা, তবে এখনো যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।