রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

মার্কিন পণ্য বয়কটের আহ্বান ওমানের সাবেক ভাইস প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১২:৩৭

সংগৃহীত

ওমানের শুরা পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক বিন সেলিম আল-সিয়াবি যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হওয়া আলোচনায় যুক্তরাষ্ট্র ‘বিশ্বাসঘাতকতা’ করেছে।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নির্দোষ মানুষের বিরুদ্ধে প্রকাশ্য, ঘৃণ্য ও অন্যায় আগ্রাসন চালাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এসব মানুষের একমাত্র ‘অপরাধ’ হলো তারা মর্যাদাপূর্ণ, সম্মানজনক ও শান্তিপূর্ণ জীবন কামনা করে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে যথেষ্ট জোরালো কারণ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির আলোচনার সময় ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল। এরপরও দেশটি একাধিকবার এমন উদ্যোগ নিলেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি।

সূত্র: আল জাজিরা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top