বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৯:০৮

ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি স্পষ্টভাবে বলেন, ইরানের জনগণ কখনোই এ ধরনের চাপ বা পদক্ষেপ মেনে নেবে না।

বুধবার তেহরানে জরুরি সেবা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

পেজেশকিয়ান আরও জানান, ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতার পথে নয়; বরং সব সময়ই গঠনমূলক আলোচনার পক্ষেই অবস্থান নিয়েছে।

তিনি এমন সময় এসব মন্তব্য করেন, যখন কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহেই আবার শান্তি আলোচনা শুরু হতে পারে।

তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: বিবিসি

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top