বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার চার্জগঠন শুনানি পেছাল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ২১:১৩

ছবি: সংগৃহীত

‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের বৈঠককে কেন্দ্র করে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন করে আগামী ১৭ জুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারিত ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

এদিন মামলায় গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ৩১ জন আসামিকে আদালতে হাজির করা হয়।

মামলার নথি অনুযায়ী, শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনাসহ ২৫৯ জন বর্তমানে পলাতক রয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জুম বৈঠকে ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি সংগঠন গঠন করা হয়। ওই বৈঠকে অংশ নেওয়া কয়েকজন গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর পদে বসানোর অঙ্গীকার করেন এবং এ লক্ষ্যে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top