জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় ইরান: ইরাভানি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৭:৩১
জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, ইরান জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে বাধ্য নয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে তিনি হরমুজ প্রণালি এলাকায় ইরানের সামুদ্রিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরেন।
ইরাভানি বলেন, অত্যন্ত অস্থিতিশীল পরিস্থিতিতে উপকূলীয় নিরাপত্তা ও নৌ চলাচলের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক পক্ষ যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ উপেক্ষা করে দ্বিমুখী আচরণ করছে। তার ভাষায়, সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে তাদের উদ্বেগ বাস্তবসম্মত নয় এবং তাদের কার্যক্রমের সঙ্গে বক্তব্যের সামঞ্জস্যও নেই।
এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটন আপাতত তেহরানের ওপর চলমান চাপ অব্যাহত রাখবে এবং ইরানের পক্ষ থেকে পরবর্তী আলোচনার প্রস্তাবের অপেক্ষায় থাকবে।
যদিও তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি, তবে তার সামনে অভ্যন্তরীণ আইনি সীমাবদ্ধতা রয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষমতা সংক্রান্ত বিধান অনুযায়ী, প্রেসিডেন্টকে নির্দিষ্ট সময়ের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। এই আইনে বলা হয়েছে, কোনো চলমান সামরিক অভিযানে ৬০ দিনের বেশি সময় সেনা মোতায়েন রাখতে হলে কংগ্রেসের বিশেষ অনুমোদন প্রয়োজন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।