আবারও পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, এরপরই রাশিয়া সফর
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ২১:৪২
কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের রাজধানী মাসকাট থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। একটি ইরানি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, খুব শিগগিরই তিনি ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করবেন। পাকিস্তানে সংক্ষিপ্ত বিরতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার পরবর্তী গন্তব্য রাশিয়া।
এর আগে শুক্রবার আরাগচির নেতৃত্বে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তান সফর করে। সফরকালে প্রতিনিধিদলটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক করে। বৈঠক শেষে তারা ওমানের উদ্দেশ্যে ইসলামাবাদ ত্যাগ করেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে এই ঘন ঘন সফর ও কূটনৈতিক আলোচনা মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার অংশ। পাকিস্তানসহ কয়েকটি দেশ দুই পক্ষের মধ্যে নতুন করে সংলাপ শুরু করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের ধারণা, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক পাকিস্তান সফর এবং পরবর্তী রাশিয়া যাত্রা বর্তমান বৈশ্বিক ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।