সিলেটসহ আশপাশের এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯

ফাইল ছবি

সিলেট নগরী ও আশপাশের এলাকায় রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক।

স্থানীয়রা জানান, কয়েক সেকেন্ডের জন্য ভবন দুলে ওঠায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তড়িঘড়ি করে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প তুলনামূলকভাবে হালকা ধরনের। এতে সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে না। তবে মানুষ আতঙ্কিত হয়ে পড়তে পারে, এবং ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top