সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ফরিদপুর জেলা কারাগারের ৫২ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:১৬

সংগৃহীত

ফরিদপুর জেলা কারাগারের ৫২ বন্দি আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে পোস্টাল ভোটের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

জেলা কারাগারের সূত্র জানায়, এখানে মোট ১,২৪৪ বন্দি রয়েছেন, যাদের মধ্যে পুরুষ ১,১৯৩ জন এবং নারী ৫১ জন। নির্বাচন কমিশনের ঘোষণার পর হাজতি ও কয়েদিদের ভোট দিতে উৎসাহিত করা হয়েছে। আগ্রহী বন্দিরা আবেদন করেছেন এবং কারা কর্তৃপক্ষের সহযোগিতায় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ফরিদপুর কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, বন্দিদের ভোট দেওয়ার জন্য দুটি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া ভোটাধিকার প্রয়োগের নিয়ম-কানুন সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে।

ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্যা বলেন, জেলার ১৭,৯৮৮ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন, যার মধ্যে ৫২ জন বন্দি রয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top