ঝালকাঠিতে ভুয়া আইনজীবীকে আটক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০:১০
প্রতারণার অভিযোগে জেলা আইনজীবী সমিতি এক ভুয়া আইনজীবীকে আটক করেছে। সোমবার দুপুরে জেলা আদালত চত্বর থেকে মনজুরুল আলম নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক মনজুরুল আলম ধানসিঁড়ি ইউনিয়নের বেরপাশা গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে আদালতে মামলা পরিচালনা, জামিন এবং আইনি সহায়তার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।
ভুক্তভোগী নারী মাকসুদা বেগম জানান, একটি চেক জালিয়াতি মামলায় প্রতি হাজিরায় মনজুরুল আলম ৫ থেকে ৭ হাজার টাকা নিয়ে প্রায় দুই লাখ টাকার বেশি প্রতারণা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোনো বৈধ আইনজীবী সনদ দেখাতে পারেননি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, “মনজুরুল আলমের আইনবিষয়ক কোনো সনদ নেই। তিনি মাধ্যমিক পাস করেই নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিতেন। সমিতির সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকায় একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগে মনজুরুল আলমকে আটক করা হয়েছিল।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।