রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

হজ পালনে গিয়ে না ফেরার দেশে গফরগাঁওয়ের সিরাজুল ইসলাম

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৯:৪৫

ছবি: সংগৃহীত

হজ পালন করতে সৌদি আরব গিয়ে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে তার ছেলে এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।

মৃত সিরাজুল ইসলাম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মর্জত আলী প্রধানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার মক্কা নগরীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে ওই দিন সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিখোঁজ উল্লেখ করে খোঁজার বার্তা প্রচার করা হচ্ছিল। পরে রোববার সকালে তার পরিচিতরা মক্কার একটি হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

সিরাজুল ইসলামের ছেলে এনামুল হক পারভেজ জানান, তার বাবা গত ২৩ এপ্রিল বাংলাদেশ বিমানযোগে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। শুক্রবার নামাজ শেষে তাওয়াফ শেষ করে হোটেলে ফেরার পথে তিনি পা পিছলে পড়ে যান এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রোববার আছরের নামাজের পর জানাজা শেষে মক্কার জান্নাতুল মুআল্লা কবরস্থানে তাকে দাফন করা হবে।ি

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top