স্ত্রী দীপু মনিকে দেখতে হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে তৌফীক নওয়াজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ২০:৩৫
মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন তার স্বামী তৌফিক নেওয়াজ।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের হাজতখানায় তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতির জন্য আইনজীবী সিফাত মাহমুদের মাধ্যমে ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন তৌফিক নেওয়াজ। পরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল সেই অনুমতি প্রদান করে।
অনুমতি পাওয়ার পর তাকে হুইলচেয়ারে করে ট্রাইব্যুনালের প্রধান ফটক দিয়ে হাজতখানায় নেওয়া হয়। সেখানে স্বল্প সময়ের জন্য তিনি স্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ ও কথা বলেন। পরে আবার তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
এর আগে সকালে একই মামলায় দীপু মনিসহ মোট নয়জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।