মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

দেশে স্বর্ণের নতুন দাম নির্ধারণ, ভরিতে বিক্রি হবে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে সর্বোচ্চ ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা দরে। সর্বশেষ সোমবার (৯ ফেব্রুয়ারি) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত স্বর্ণের দাম

বাজুসের ঘোষণা অনুযায়ী দেশের বাজারে—

  • ২২ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা

  • ২১ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা

  • ১৮ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা

  • সনাতন পদ্ধতির স্বর্ণ (প্রতি ভরি): ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা

(প্রতি ভরি = ১১.৬৬৪ গ্রাম)

ভ্যাট ও মজুরি যোগ হবে

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দামে ঘনঘন সমন্বয়

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৮ বার দাম বাড়ানো এবং ১০ বার কমানো হয়েছে।
অন্যদিকে, গত ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার—এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top