বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ভারতের ব্যবসায়ী পরিবারের ক্ষমতার লড়াই নিয়ে নতুন নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০

ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সে খুব শিগগিরই মুক্তি পাচ্ছে ভারতের নতুন ওয়েব সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’, যা একটি প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের ক্ষমতার লড়াই, বিশ্বাসঘাতকতা এবং গোপন রহস্যের গল্প নিয়ে তৈরি।

সিরিজটির পরিচালনা করছেন খ্যাতিমান পরিচালক হাংসাল মেহতা, এবং এটি যৌথভাবে প্রযোজনা করেছেন হাংসাল মেহতা ও নীরেন ভাট।

গল্পের মূল কেন্দ্রে একজন প্রভাবশালী ধনকুবের, যিনি তার কম্পানির দায়িত্ব একজন তরুণকে উত্তরাধিকারী হিসেবে প্রদান করেন। কিন্তু দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে অপমান করে বের করে দেওয়া হয়। এরপর শুরু হয় সিংহাসন দখলের লড়াই, যেখানে পরিবারের পুরনো গোপন রহস্য ও অভ্যন্তরীণ বিবাদের কাহিনী সামনে আসে।

সিরিজে একঝাঁক তারকা অভিনয় করেছেন। প্রধান চরিত্রে আছেন অনিল কাপুর ও বিজয় ভার্মা। এ ছাড়া রিয়া চক্রবর্তী, নেহা ধুপিয়া, রাইমা সেনসহ আরও অনেকে অভিনয় করেছেন।

যদিও নেটফ্লিক্স সিরিজের ঘোষণা দিয়েছে, মুক্তির তারিখ এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি।

সূত্র: এনডিটিভি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top