জনপ্রিয় টিভি সিরিজ ‘নাগিন’ বড়পর্দায় আসছে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৫

সংগৃহীত

এক সময় ভারতীয় টেলিভিশনের দর্শকদের মধ্যে রহস্য, রোমাঞ্চ ও প্রতিশোধের গল্পে শিহরণ জাগানো ধারাবাহিক ‘নাগিন’ এবার সিনেমা হিসেবে মুক্তি পেতে পারে। প্রযোজক একতা কাপুর এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে বড় পর্দায় নতুন মাত্রায় উপস্থাপনার পরিকল্পনা করছেন।

টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের বাইরে গিয়ে সিনেমা হলে ‘নাগিন’-এর নতুন সংস্করণ দেখানোর প্রস্তাব নিয়ে কাজ শুরু হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। ছবিটির প্রি-প্রোডাকশন শুরু হলেও কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আগের সিজনের পরিচিত মুখদের দেখা যাবে কি না বা নতুন অভিনেত্রীকে মূল চরিত্রে নেওয়া হবে কি না তা নিয়ে আলোচনা চলছে।

এর আগে মৌনী রায়, তেজস্বী প্রকাশসহ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী ‘নাগিন’-এর বিভিন্ন সিজনে অভিনয় করেছেন। ধারাবাহিকটি নিয়মিত টিআরপি তালিকার শীর্ষে থাকার কারণে ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচিত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top