ফোনকলে হত্যার হুমকি পেলেন পরীমণি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৮
চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি ফোনকলে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। একটি বিদেশি অজানা নম্বর থেকে ফোন করে তাকে গুলি করে হত্যা করার হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন এই অভিনেত্রী।
রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অডিও ক্লিপ শেয়ার করে বিষয়টি সবার সামনে আনেন পরীমণি। তিনি জানান, হঠাৎ করেই একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। কল রিসিভ করার পরপরই অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় গালাগাল শুরু হয়, যা একপর্যায়ে ভয়ংকর রূপ নেয়।
পরীমণি গণমাধ্যমকে বলেন, ফোন করা ব্যক্তি ভোট নিয়ে কিছু কথা বলেন এবং সোশ্যাল মিডিয়ায় ভোটসংক্রান্ত কোনো পোস্ট বা শেয়ার না করতে তাকে সতর্ক করেন। একপর্যায়ে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় আতঙ্কিত হলেও বিষয়টি গোপন না রেখে সবাইকে জানানোই সঠিক মনে করেছেন বলে জানান তিনি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি পরীমণি।
উল্লেখ্য, পরীমণি অভিনীত একাধিক সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়াও ‘গোলাপ’ শিরোনামের একটি চলচ্চিত্রে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে তার।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।