সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ধানের শীষের পক্ষে প্রচারণায় নায়িকা শিমলা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৫

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। এবার ভোটের মাঠে সরাসরি নেমেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শিমলা। তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে দেখা গেছেন, সঙ্গে ছিলেন সংগীত ও অভিনয় জগতের আরও কয়েকজন পরিচিত মুখ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে শিল্পীদের একটি দল ধানের শীষ প্রতীকে ভোট চাইতে মাঠে নেমে পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। শিমলার সঙ্গে ছিলেন— সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান ও অভিনেতা শাহেদ।

শিমলা গণমাধ্যমকে বলেন, “আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারা ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি দিয়েছেন।”

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা ১৯৯৯ সালে অভিষেক চলচ্চিত্র দিয়েই দর্শক হৃদয়ে জায়গা করে নেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। পরবর্তীতে তিনি বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন। দীর্ঘ সময় অভিনয়ে অনিয়মিত থাকার পর হঠাৎ ভোট প্রচারণায় অংশ নেওয়ায় অনেকে আনন্দ প্রকাশ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top