নির্বাচন সামনে রেখে তারকারা কে কোন এলাকার ভোটার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০৩
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আর মাত্র ৭২ ঘণ্টা বাকি থাকায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন সংশ্লিষ্টরা। দেশজুড়ে নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা ও বিতর্ক।
এদিকে, রাজনীতির পাশাপাশি শোবিজ অঙ্গনেও তৈরি হয়েছে ভিন্ন রকম আগ্রহ—তারকারা কে কোন এলাকার ভোটার, তা জানতে কৌতূহলী ভক্তরা। কেউ কেউ ইতোমধ্যে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হয়েছেন, আবার অনেকে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে বিদেশে অবস্থান করায় কয়েকজন তারকা এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।
জানা গেছে, চিত্রনায়িকা জয়া আহসান রাজধানীর বারিধারা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করায় ভোট দিতে পারবেন কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাটারা এলাকায় বসবাস করেন, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত। নিকুঞ্জের খিলক্ষেত এলাকায় বসবাসের কারণে চিত্রনায়িকা পূর্ণিমা ঢাকা-১৮ আসনের ভোটার।
এ ছাড়া অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের এবং শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।
নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তারকাদের ভোটাধিকার প্রয়োগ নিয়েও বাড়ছে আলোচনা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।