মিষ্টি উপহারে শুরু হোক নতুন সম্পর্কের শুরু
আজ চকলেট ডে
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৯
চলতি সপ্তাহে বিশ্বজুড়ে চলছে ভালোবাসার মৌসুম। রোজ ডে ও প্রপোজ ডের পর আজ (৯ ফেব্রুয়ারি) উদযাপিত হচ্ছে চকলেট ডে। সম্পর্ককে আরও মধুর করতে ভ্যালেন্টাইন সপ্তাহের এই বিশেষ দিনে প্রিয়জনকে একটি চকলেট উপহার দিয়ে হৃদয়ের কথা জানানোর এটিই সেরা সময়।
ভিক্টোরিয়ার যুগে চকলেট প্রেমিক-প্রেমিকার মধ্যে উপহার হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ইউরোপ ও আমেরিকায় ভালোবাসা জানানোর অন্যতম উপহার ছিল এটি। গবেষণাতেও দেখা গেছে, চকলেটের স্বাদ মনের কষ্ট ভোলাতে সাহায্য করে এবং আনন্দের অনুভূতিও বৃদ্ধি করে।
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মানুষের মধ্যে দূরত্ব কমানোই যেন এই দিবসের মূল লক্ষ্য। তাই সব বয়সের মানুষের কাছে এটি সমান জনপ্রিয়।
তবে যারা সিঙ্গেল আছেন তারা হতাশ হবেন না। কারণ দিবসটি প্রেমিক-প্রেমিকাদের জন্য হলেও, আজকের দিনে নিজে কিনে চকলেট উপভোগ করা যায়। চকলেট খাওয়ার জন্য কোনো কাপল থাকা আবশ্যক নয়।
ইতিহাস বলে, ১৯৫০ সাল থেকে জাপানে ভ্যালেন্টাইনস ডে’তে চকলেট উপহার দেওয়ার প্রথা শুরু হয় মোরোজফ নামের এক চকলেট প্রস্তুতকারী কোম্পানির হাত ধরে। জাপানে কেবল নারীই পুরুষকে চকলেট উপহার দেন। এভাবেই শুরু হয় চকলেট ডের পথচলা, যা উনিশ শতক পার করে একুশ শতকেও সমান জনপ্রিয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।