শাকিব খানের 'রকস্টার' এ জুটি বাঁধতে যাচ্ছেন তানজিয়া জামান মিথিলা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৩
ঢালিউডের সুপারস্টার শাকিব খান নতুন সিনেমা ‘রকস্টার’-এ অভিনয় করতে যাচ্ছেন। সিনেমার জন্য দ্বিতীয় নায়িকার চরিত্র নিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা পরিচালকের সঙ্গে আলোচনায় বসেছেন। তবে মিথিলা এখনও আনুষ্ঠানিকভাবে এই সিনেমায় অভিনয় করছেন কি না, তা নিশ্চিত করেননি।
অন্যদিকে, শাকিব খানের সিনেমার প্রধান নায়িকা কে থাকবেন তা নিয়ে শোবিজ জগতে চলছে নানা জল্পনা। শোনা যাচ্ছে, পাকিস্তানের জনপ্রিয় এক অভিনেত্রী প্রধান নায়িকার চরিত্রে থাকতে পারেন। ‘রকস্টার’-এর পরিচালক আজমান রুশো জানিয়েছেন, “নায়িকা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। খুব শিগ্রই দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। প্রধান নায়িকা নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত হওয়ার আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না।”
সূত্রের খবর, শাকিব খান এই মুহূর্তে ‘প্রিন্স’ ও ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এই দুই সিনেমার কাজ শেষ হলে তিনি কিছুটা সময় বিরতি নিয়ে ‘রকস্টার’-এর শুটিং শুরু করবেন। আশা করা হচ্ছে, সিনেমাটি ঈদুল আজহার সময় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।