সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যু নিয়ে যা জানা গেল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১

ছবি: সংগৃহীত

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটক–এ জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার–এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে এসব খবর ভিত্তিহীন ও গুজব বলে জানা গেছে। অভিনেতা বর্তমানে বেঁচে আছেন এবং চিকিৎসাধীন।

জানা গেছে, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। গত কয়েক দিনের তুলনায় বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে।

এ তথ্য নিশ্চিত করেছেন কৌতুক অভিনেতা চিকন আলী। তিনি বলেন, “ওস্তাদ হারুন কিসিঞ্জার আগের তুলনায় অনেক সুস্থ আছেন। কোনো ভুয়া খবর বা গুজবে কান দেবেন না। তার পরিবারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।”

দীর্ঘদিন ধরেই নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন হারুন কিসিঞ্জার। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের আশা, সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।

নব্বইয়ের দশকে ছোট পর্দার ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে দর্শকমহলে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন হারুন কিসিঞ্জার। দীর্ঘদিন পর্দায় অনিয়মিত থাকলেও তার হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় আজও দর্শকদের মনে উজ্জ্বলভাবে স্মরণীয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top