মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

রমজানে নতুন ইসলামিক গান নিয়ে আসছেন মনির খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৬

সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে নতুন একটি ইসলামিক গান প্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। ‘আল্লাহ মাফ কর’ শিরোনামের গানটি আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় এমকে মিউজিকটোয়েন্টিফোর চ্যানেলে মুক্তি পাবে।

গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন বাবুল আকাইদ। নতুন গানটি সবার আগে উপভোগ করতে শ্রোতাদের এমকে মিউজিকটোয়েন্টিফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন রাখার আহ্বান জানিয়েছেন শিল্পী।

মনির খান ১৯৯৬ সালে একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে আলোড়ন সৃষ্টি করেন। এ পর্যন্ত তার ৪২টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। পাশাপাশি অসংখ্য দ্বৈত ও মিশ্র অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন তিনি।

অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রের গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন এই শিল্পী। ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ একাধিক সিনেমায় গান করেছেন তিনি। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা।

নতুন গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘গানটি আগেই তৈরি ছিল। এর কথা, সুর ও সংগীত—সবকিছুই পবিত্র রমজান মাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই এ মাসেই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। গানের প্রতিটি লাইন আধ্যাত্মিকতায় ভরপুর। বাবুল আকাইদ এর আগেও আমার বেশ কয়েকটি গান করেছেন। তার ভাবনা আমার খুবই পছন্দের। গানটিতে পরকালের বিষয়টি ফুটে উঠেছে। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top