সফল অস্ত্রোপচারের পর কেমন আছেন ফজলুর রহমান বাবু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৫:৪৯
জনপ্রিয় অভিনেতা এবং সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু দীর্ঘদিনের অভিনয় জীবন থেকে সাময়িক বিরতি নিয়েছেন হৃদযন্ত্রের সমস্যার কারণে। পরিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ে তার হার্ট অ্যাটাক হয়েছে।
পরবর্তীতে করা এনজিওগ্রাম ও আনুষঙ্গিক পরীক্ষার পর চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ২৩ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
অভিনেতার স্ত্রী কাজী রোকসানা রমা গণমাধ্যমকে জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তিনি এখন অনেকটা সুস্থ। তবে পুরোপুরি সেরে উঠতে তাকে কঠোর চিকিৎসা নিয়ম মেনে চলতে হবে।
চিকিৎসকরা বলেছেন, ধকল এড়াতে ফজলুর রহমান বাবুকে আগামী অন্তত এক বছর সব ধরনের কাজ ও শারীরিক চাপ থেকে দূরে থাকতে হবে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।