বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

তারিখ ঘোষণা হয়নি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদে দাফন

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৪:৫৯

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদে দাফন । ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-কে পবিত্র নগরী মাশহাদ-এ দাফন করা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ-এর বরাতে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল

৮৬ বছর বয়সে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন খামেনি। তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এটি খামেনির জন্মস্থান। এছাড়া সেখানে অবস্থিত শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান ইমাম রেজার মাজার, যেখানে তার বাবা সমাহিত রয়েছেন।

ফার্স নিউজের খবরে বলা হয়েছে, খামেনিকে ইমাম রেজার মাজার প্রাঙ্গণেই দাফন করা হবে। তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবারের হামলায় খামেনি ছাড়াও দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে জাতীয় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

খামেনির মৃত্যু ও দাফন সংক্রান্ত বিস্তারিত কর্মসূচি এখনো প্রকাশ করেনি ইরানের সরকারি কর্তৃপক্ষ। তবে জন্মস্থান মাশহাদে দাফনের সিদ্ধান্ত তার পারিবারিক ঐতিহ্য ও ধর্মীয় মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top