ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৪:৪৩
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটি এর উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি’কে হত্যার ঘটনা আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের নীতির সুস্পষ্ট লঙ্ঘন। তারা অভিযোগ করেন, এ হামলার মাধ্যমে ইরানের স্বাধীনতা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর আঘাত হানা হয়েছে।

বক্তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে শুরু হয়ে পুরানা পল্টনে গিয়ে শেষ হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।