বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

এপ্রিলে জ্বালানি সংকট নেই, আশ্বস্ত করলেন মনির হোসেন চৌধুরী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৩:৪৩

সংগৃহীত

চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “এপ্রিল মাসে জ্বালানি নিয়ে নিরাপদ অবস্থানে রয়েছে বাংলাদেশ। কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই।”

তিনি আরও জানান, ইরান থেকে হরমুজ প্রণালি হয়ে ছেড়ে আসা ছয়টি জাহাজের মধ্যে একটি অপরিশোধিত তেলবাহী জাহাজ রয়েছে। সেটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-তে সরবরাহ নিশ্চিত থাকবে এবং কোনো ঘাটতি তৈরি হবে না।

মনির হোসেন চৌধুরী বলেন, কৃত্রিম সংকট তৈরি না হলে জ্বালানির অভাব হবে না। মজুতদারি বন্ধ রাখার ওপর জোর দিয়ে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এছাড়া তিনি উল্লেখ করেন, জনগণের স্বার্থ বিবেচনায় বর্তমান সরকার এখনো জ্বালানি তেলের দাম বাড়ায়নি এবং ভবিষ্যতেও এ বিষয়ে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top