বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৬

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে।

দেশের সব টেলিভিশন চ্যানেলকে জনস্বার্থে বিটিভির মাধ্যমে ভাষণ সম্প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভা (২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী) শপথ গ্রহণ করেছে।

আজ দুপুরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ সদস্যরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধি জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে তারা জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top