শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ঈদুল ফিতরে নিরাপদ যাত্রার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে:ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৩:৫৬

সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি আগামী ১৭ মার্চ থেকে টানা সাত দিন চলবে। ঢাকার ট্রাফিক ও জনসাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার মো. সরওয়ার জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। তিনি গার্মেন্টস শ্রমিকদের একবারে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার পরামর্শ দেন।

ডিএমপি কমিশনার জানান, ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে অভিযান চলবে। এছাড়া নিরাপত্তার জন্য অস্ত্রধারী পুলিশ ও বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হবে। বাস টার্মিনালগুলোতে নিয়মিত তদারকি ও নিরাপত্তা অভিযান চলবে।

তিনি যাত্রীদের অনুরোধ করেন, বাসে একাধিক চালক রাখা হোক এবং ছাদে কোনো যাত্রী বহন না করা হোক। এছাড়া অতিরিক্ত ভাড়া, টিকিট কালোবাজারি বন্ধে কড়া নজরদারি থাকবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top