বাংলাদেশে কবে হবে ঈদুল ফিতর?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৩:২২

সংগৃহীত

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর মুসলমানরা উদযাপন করেন পবিত্র ঈদুল ফিতর। ইসলামী বিধান অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করেই এ উৎসবের তারিখ নির্ধারিত হয়। তবে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতির কারণে এখন আগেভাগেই সম্ভাব্য তারিখ জানানো হচ্ছে।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতসহ আরব দেশগুলোতে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে।

ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত আরব বিশ্বের একদিন পর বাংলাদেশ-এ ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে দেশে ২১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

এদিকে, জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ১৯ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বৈঠকে বসবে। সেদিন দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২০ মার্চ ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করে ২১ মার্চ ঈদ পালিত হবে।

অন্যদিকে, আমিরাতেও ১৮ মার্চ চাঁদ দেখার জন্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেদিন চাঁদ দেখা গেলে ১৯ মার্চ থেকে শাওয়াল মাস শুরু হবে এবং পরদিন ঈদ উদযাপিত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top