সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

বিএনপি ক্ষমতায় এলে দেশে চলমান সমস্ত জুলুম ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে:জয়নাল আবদিন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৬

সংগৃহীত

ফেনী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি জয়নাল) বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে চলমান সমস্ত জুলুম ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে। দলীয় সাইনবোর্ড ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেওয়া হবে না এবং সন্ত্রাসী-গুন্ডামীর জন্য কোনো সুযোগ দেওয়া হবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ফেনী শহরে গণমিছিলে অংশ নিয়ে ফেনী প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভিপি জয়নাল আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে দেশের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, শান্তি ও শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে, বিচারহীনতার সংস্কৃতি দূর হবে এবং প্রতিটি অপরাধের নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে।”

তিনি ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনাকেই বিএনপির মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন—বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা যুবদল, ছাত্রদল ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ আরও অনেকে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top