সংসদে হেডফোন ব্যবহারের কারণে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা অনুভব করছি: আরমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৯:৪৯
বিরোধীদলীয় সংসদ সদস্য মির আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান) সংসদে ব্যবহৃত হেডফোনের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি জানিয়েছেন, হেডফোন ব্যবহারের কারণে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা অনুভব করছেন।
পোস্টে তিনি লিখেছেন, “এই হেডফোনের মান এতটাই ভয়াবহ যে ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে। সাউন্ড কোয়ালিটি এমন নিম্নমানের—সংসদের পুরোনো ডিভাইসও এর চেয়ে পরিষ্কার অডিও দিত। সম্পূর্ণভাবে হতাশ।”
এর পাশাপাশি অধিবেশন চলাকালে মাইকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ২০ মিনিটের বিরতি ঘোষণা করেন।
মির আহমেদ বিন কাশেম আরও বলেন, “আমার মূল মাইকটি এখনও অকেজো। আমি হ্যান্ডমাইক দিয়ে কথা বলছি। একটু ধৈর্য ধরে সবাই অপেক্ষা করুন। ১৭ বছর পর আমরা কার্যকর সংসদ পেয়েছি। অনভ্যস্ত সংসদ গণতান্ত্রিক বক্তব্য শুনতে অভ্যস্ত নয়। সে জন্য একটু ধৈর্য ধরতে হবে। আশা করি শিগগিরই এই পরিস্থিতির সমাধান হবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।