মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭

ছবি: সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তা জোরদার করতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি।

এদিকে, বেলা সোয়া ১১টার পর থেকে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় সরকারি কর্মচারীরা। এই সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। পুলিশের তত্ত্বাবধানে আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করা হয়।

আজ সকালেই সরকারি চাকরিজীবীরা নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। এরপর তারা মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে পুলিশ কর্তৃক স্থাপিত ব্যারিকেড ভেঙে যাত্রা চালিয়ে যান তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

সরকারি কর্মচারীরা দাবি করেন, আজকের মধ্যেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না। বারবার পে-স্কেল বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠিত হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তাদের সঙ্গে অবিচার হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top