শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

বাংলাদেশ টাইমস অফিস ঘেরাও, ২০ সাংবাদিককে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২২:৩৬

ছবি: সংগৃহীত

রাজধানী নিকুঞ্জের অফিস ঘেরাও করে অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমসের বেশ কয়েকজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটির এডিটর ইন চিফ সাব্বির আহমেদ ফেসবুক লাইভে এ দাবি করে বলেন, সেনা সদস্যরা বিকালের শিফটের কর্মীদের তুলে নিয়ে যান। 

সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে- তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। 

 

শনিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ টাইমসের অফিশিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে বলা হয়, বাংলাদেশ টাইমস অফিস ঘেরাও করে সাংবাদিকদের তুলে নিয়েছে সেনা সদস্যরা। 

 

বাংলাদেশ টাইমসের একজন সংবাদ কর্মী জানান, শুক্রবার দুপুরে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান আদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চলা আন্দোলনের সময় আন্দোলনকারীদের একজন সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করেন যা প্রচার করে বাংলাদেশ টাইমস। এটিকে কেন্দ্র করেই হয়তো সাংবাদিকদের নেয়া হয়ে থাকতে পারে। 

 

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান বলেন, যৌথবাহিনী সন্ধ্যায় নিকুঞ্জ এলাকায় অভিযান চালায়। তবে কী কারণে অভিযান চালানো হয়েছে তা তিনি জানেন না। 

 

এ বিষয়ে সেনাবাহিনী হাজী ক্যাম্পের (অস্থায়ী ক্যাম্প) মেজর ফাহাদ বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ টাইমসের কয়েকজন সংবাদকর্মীকে ক্যাম্পে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ শেষে কয়েকজনকে ছেড়ে দেয়া হয়েছে। 

 

এখনো কয়কজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদেরকেও পর্যায়ক্রমে ছেড়ে দেয়া হবে। তবে ঠিক কি কারণে এবং কয়জন সাংবাদিককে ক্যাম্পে আনা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে পরে জানানো হবে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top