কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রী শোক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮
কেরানীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাসলাইটের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়।”
বিবৃতিতে তিনি হতাহতদের পরিবারকে সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী দ্রুত তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।