রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

গ্যাস লাইট কারখানায় বিস্ফোরণে দগ্ধদের খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮

সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকায় শনিবার বিকেল ৪টার দিকে একটি গ্যাস লাইট তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং দুইজন গুরুতর দগ্ধ হন।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধরা হলেন মো. আসিফ (১৪) ও মোহাম্মদ জসিম (১৭), যারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে যান। তিনি দগ্ধদের চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা খুঁজে দেখেন, কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top