বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

আবারও সংসদ থেকে বিরোধী দলের ‘ওয়াকআউট’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৮:১৭

ছবি: সংগৃহীত

বিরোধীদল সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) চলমান অধিবেশনের সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “দুঃখজনক হলেও সত্য, আমাদের যৌক্তিক প্রতিবাদের পরও যে কয়েকটি গণবিরোধী বিল আজ পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এজন্য সংসদ থেকে ওয়াকআউট করছি।”

ওয়াকআউটের ঘোষণা দিয়ে ডা. শফিকুর রহমান এবং জোটের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে থেকে বের হয়ে যান। এসময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, “সকল প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অধিবেশনে যোগ দেবেন।”

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top