বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

মধ্যপ্রাচ্যে আরও ২ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৩:১৩

ছবি: সংগৃহীত

পেন্টাগনের মেজর জেনারেল ব্র্যান্ডন আর. টেগটমেইয়ার মঙ্গলবার এক বিবৃতিতে জানান, ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় দুই হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।

তিনি আশা প্রকাশ করেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি দ্রুত সম্ভব। এক ইরানি সূত্র জানায়, তেহরান যুদ্ধ শেষ করার জন্য ‘টেকসই’ প্রস্তাব শুনতে প্রস্তুত।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top