মার্কিন প্রেসিডেন্ট Donald Trump ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্র সফররত ব্রিটেনের রাজা Charles III-কে আপ্যায়নের সময় তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে BBC।
তবে বক্তব্যে সরাসরি ইরানের নাম উল্লেখ না করে ‘নির্দিষ্ট প্রতিপক্ষ’ বলে সম্বোধন করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ওই প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছে এবং তাদের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
এ সময় ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে একসঙ্গে কাজ করে যাবে।
এর আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান বর্তমানে নিজেদের অবস্থান সামাল দিতে হিমশিম খাচ্ছে এবং একটি নন-নিউক্লিয়ার চুক্তি করতে পারছে না। দ্রুত তাদের ‘বুদ্ধিমান সিদ্ধান্ত’ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ওই পোস্টের সঙ্গে একটি এআই-নির্মিত ছবি যুক্ত করা হয়, যেখানে ট্রাম্পকে অস্ত্র হাতে বিস্ফোরণের পটভূমিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ওপর লেখা ছিল—‘No more Mr. Nice Guy!’ (ভদ্র সাজার দিন শেষ)।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।