মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২১, ০৬:৫৩

কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন দুই যুবক। সোমবার দিবাগত রাত দেড়টায় ঝিলমিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১০ সূত্র জানায়, গভীর রাতে ঝিলমিল আবাসিক এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন খবরে সেখানে অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা গুলি করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে র‌্যাবও। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের আনুমানিক বয়স ৩০ ও ৩৮ বছর।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-১০ এর সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত দু’জনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top