নিহত প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ ঢাকায় এসেছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১২:০২
সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী মোশাররফ হোসেন-এর মরদেহ ঢাকায় পৌঁছেছে। তিনি সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা ছিলেন।
সকাল ১০টা ৪৮ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট মোশাররফের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তার পরিবারকে সান্ত্বনা দেন।
মোশাররফ হোসেন ৮ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় নিহত হন। তার দেশে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছেন। বিমানবন্দরে স্বজনরা মরদেহ গ্রহণ করে কষ্ট প্রকাশ করেন এবং সরকারের কাছে পরিবারকে সহায়তা করার আহ্বান জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।